যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৮:০৪ পিএম
বাঘারপাড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় বুধবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মসিয়ুর রহমান।

নারিকেলবাড়িয়া ফুটবল একাডেমির উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ফাঁড়ির আইসি ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি  রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় মাগুরার তালখড়ি ফুটবল একাদশকে ৫-১ গোলে হারিয়ে যশোরের ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ ক্লাব জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ইব্রাহিম হোসেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)