যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলে নাম পাঠানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:২১ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:২৫ পিএম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলে নাম পাঠানোর আহ্বান

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহনের জন্য যশোর শিক্ষাবোর্ডের সব স্কুল ও কলেজের ছেলে-মেয়ে শিক্ষার্থীদের টিম গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতার ঘোষিত নির্দেশনা অনুযায়ী গঠিত ফুটবল টিমের খেলোয়াড়দের নামের তালিকা আগামী ৭ আগস্টের মধ্যে বোর্ডের পরিদর্শকের মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি, শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলা,  স্কুল ও কলেজ / সমমান পর্যায়ে নিয়মিত ফুটবল চর্চার পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং শিক্ষাবোর্ড সমূহের সহযোগিতায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৯  জুলাই যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৭ আগস্টের মধ্যে বোর্ডের আওতাধীন স্কুল ও কলেজের ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে ফুটবল টিম গঠন করে নমুনা অনুযায়ী দলের খেলোয়াড়দের তালিকা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ পাঠাতে হবে। একই খেলায় নিয়মাবলীসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)