যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল উদ্বোধন ২ অক্টোবর

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫৭ পিএম
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল উদ্বোধন ২ অক্টোবর

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে ব্রিফিংয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়া আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী এবং বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায়।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ জানান, আগামী ২ অক্টোবর (শুক্রবার) দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক আরও বলেন, টুর্নামেন্টটি সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো— মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা এবং মাগুরা জেলা পুলিশ।

টুর্নামেন্টের ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে চার উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নান্দনিক ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে।

আগামী ৯ অক্টোবর (শুক্রবার) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)