যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লাল কার্ড দেখলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১২:৪০ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৩:০১ পিএম
লাল কার্ড দেখলেন নেইমার

নেইমারের রাতটা যেন অবিশ্বাস্য! শনিবার (২৪ অক্টোবর) ঘরের মাঠে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।

বিরতির পর মাঠে ফেরার আগে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ব্রাজিলিয়ান তারকা। একপর্যায়ে মুখ ঢেকে তর্ক করায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের প্রথমার্ধেই নেস্তরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ফলে এই লাল কার্ডের কারণে এক ম্যাচ এবং তৃতীয় হলুদ কার্ডের শাস্তি হিসেবে আরেক ম্যাচ, সব মিলিয়ে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিরতির পরও নেস্তরকে উদ্দেশ করে একের পর এক মন্তব্য করতে থাকেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। পরে তর্কের সময় মুখ ঢেকে কথা বলেন নেইমার। বাহিয়ার মিডফিল্ডার বিষয়টি রেফারিকে জানান। এরপর ভিএআরের সহায়তা নিয়ে ‘ভিনি জুনিয়র রুল’-এর আওতায় নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

মাঠ ছাড়ার সময়ও উত্তেজনা কমেনি নেইমারের। নেস্তরের সঙ্গে ফের সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন তিনি। পরে ক্যামেরার সামনে এসে এই ঘটনা নিয়ে কথা বলেন সান্তোসের তারকা।

তার দাবি, নেস্তর অসৎ উদ্দেশ্য নিয়ে আচরণ করেছেন।

ম্যাচে সান্তোসের হয়ে লুয়ান পেরেস বলের লড়াইয়ে ভালো করেন। পরে বেনজামিন রোলহেইসারের ক্রস থেকে আক্রমণে উঠে গোলও করেন তিনি।

তবে নেইমার লাল কার্ড দেখার পর দশজনের দলে পরিণত হয় সান্তোস। তারপরও লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে এক পয়েন্ট আদায় করে নেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)