যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ

ভারতের মুখোমুখি বাংলাদেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৯:৫০ এ এম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ এ এম
ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

খেলা হবে ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

তার আগে গতকাল বাংলাদেশ জাতীয় হকি দল ম্যাচের ভেন্যুতেই শেষবারের মতো অনুশীলন করেছে। কঠিন এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি তারা শেষ বারের মতো ঝালিয়ে নিয়েছে।

এশিয়ার অন্যতম শক্তিশালী হকি দলের বিপক্ষে এটি বাংলাদেশের জন্য শুরুতেই বড় পরীক্ষা। টুর্নামেন্টে ভালো শুরু করাই তাদের লক্ষ্য।

লাল-সবুজের দল স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছে। এখন প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে আরও চারটি দলের বিপক্ষে। ২৯ অক্টোবর তাদের প্রতিপক্ষ জাপান। ৩০ অক্টোবর মালয়েশিয়া। ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া। ২ নভেম্বর চীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)