যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:৩৭ পিএম
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

ফুটবল মাঠে লিওনেল মেসির বা পায়ের জাদু দেখতে অভ্যস্ত দর্শকেরা। বল পায়ে তার প্রতিটি স্পর্শে মুগ্ধতা ছড়ায়। কিন্তু কখনো কখনো সেই মেসিকেই দেখা যায় ভিন্ন রূপে। আবেগের বশে এমন কিছু করে বসেন, যা তার মতো ফুটবলারের কাছ থেকে প্রত্যাশিত নয়।  

এবার যেমন প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মেরে লাল কার্ড দেখা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।  

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের শেষ ষোলোর প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। দশজনের দলে পরিণত হওয়া মায়ামির দুর্ভোগ শুরু হয় তখন থেকেই। 

বিরতির ঠিক আগে আরও বড় বিপদ ডেকে আনতে যাচ্ছিলেন মেসি। থ্রো-ইন নেওয়ার জন্য টাচলাইনের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। তার পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন। এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি সরাসরি তাঁর মাথায় বল ছুড়ে মারেন। 

বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান তাপিয়া। আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন! তবে মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তাপিয়া ও মেসি—দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।  

মাঠের খেলায় শেষ হাসিটা হেসেছে কলম্বাসই। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হাবরুন। এর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন তাপিয়া। 

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার সেই দলই প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে। শেষ আটে যেতে হলে ওহাইওতে পরের ম্যাচটি জিততেই হবে তাদের। ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা।  

যুক্তরাষ্ট্রে মেসির আগের তিন মৌসুমের দিকে তাকালে ২০২৫ সালের শিরোপা জয়কে ব্যতিক্রমই বলতে হবে। ২০২৩ সালে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি, আর ২০২৪ সালে বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। এবারও কি সেই পুরোনো গল্পই ফিরে আসবে?  
 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)