যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা ফুটবলে মডেল ও শিববাটী বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ১১:১৩ এ এম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬, ০১:২১ এ এম
পাইকগাছা ফুটবলে মডেল ও শিববাটী বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মাঠের লড়াইয়ে ছেলেদের ফাইনালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে। তারা ২-০ গোলের ব্যবধানে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অপরদিকে, মেয়েদের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ১-০ গোলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে এ বছর মোট ৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)