যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রামে পরিবারের সাথে ঈদ করলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০২:৪৯ পিএম
গ্রামে পরিবারের সাথে ঈদ করলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

ব্যস্ততাকে পেছনে রেখে নিজ গ্রামে পরিবারের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করলেন বিশ্বখ্যাত বাঁহাতি পেসার ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া ঈদগাহে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি।

সকাল ৭টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী, বড় ভাই মাহফুজার রহমান ও মেজো ভাই মোখলেসুর রহমান পল্টুসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং বিশেষ করে প্রয়াত এলাকাবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দীর্ঘদিন পর কাটার মাস্টারকে পাশে পেয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মোস্তাফিজের মেজো ভাই মোখলেসুর রহমান পল্টু নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, 'গত ঈদে মোস্তাফিজ আমাদের সাথে থাকতে পারেনি। তবে এবারের ঈদে বাবা ও সব ভাইকে একসাথে নিয়ে ঈদের নামাজ পড়তে পেরেছি। আজকের দিনটি আমাদের জন্য সত্যিই ভীষণ আনন্দের।'

ছেলেরা সবাই পাশে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী। তিনি বলেন, 'আমার চার ছেলেসহ সব আত্মীয়-স্বজনকে নিয়ে এবার ঈদের নামাজ পড়তে পেরে আমি মহাখুশি। এই আনন্দের দিনে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই।'

নামাজ ও ঈদ শুভেচ্ছাবিনিময় শেষে মোস্তাফিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে মহান পশু কোরবানি দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)