যশোর, বাংলাদেশ || রবিবার, ৩১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০৯:০২ পিএম
প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরুতেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের বাকিটা সময় ছন্নছাড়া ফুটবল খেলেছে পিটার বাটলারের শিষ্যরা।

মালদ্বীপের বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের ফরোয়ার্ড আনিকা। আজ ভারতের বিপক্ষে ম্যাচের একেবারে শুরুর দিকেই গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ভারতের ডি-বক্সে পাওয়া সেই সুযোগটি এবার আর কাজে লাগাতে পারেননি তিনি।

শুরুর ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিক ভারত। ১২ মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় করে নেয় তারা। এরপর ২৬ মিনিটে আরও একবার কাঁপন ধরে বাংলাদেশের রক্ষণভাগে। কর্নার থেকে ডি-বক্সের ভেতরে আসা এক ক্রস থেকে হেড করেন ভারতের পিয়ারি। কিন্তু বল গোলপোস্টে রাখতে না পারায় সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

এরপর ম্যাচের ৩৫ মিনিটে আর কোনো ভুল করেননি পিয়ারি। ডি-বক্সের ভেতর বল পেয়ে বলটিকে বাংলাদেশের জালে জড়িয়ে দেন তিনি। ভারতের জার্সি গায়ে এটি পিয়ারির ২০তম আন্তর্জাতিক গোল। এই গোলের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও উল্লেখযোগ্য কোনো আক্রমণ তৈরি করতে পারেনি। ফলে পিয়ারির ওই একমাত্র গোলের লিড নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে মাঠ ছাড়ে ভারত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)