যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্রাজিল সমর্থকদের ৬৫০ হাত দীর্ঘ পতাকা!

মোহাম্মদ উজ্জ্বল

, মহম্মদপুর (মাগুরা)

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:০৪ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:৪৫ পিএম
ব্রাজিল সমর্থকদের ৬৫০ হাত দীর্ঘ পতাকা!

ফুটবল বিশ্বকাপ আসতে এখনো বাকি, তবে বাঙালির ফুটবল উন্মাদনা যেন কোনো নিয়ম বা সময়ের ফ্রেমে বাঁধা নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে এ দেশের ফুটবলপ্রেমীদের আবেগ চিরকালই লাগামছাড়া।

এবার সেই আবেগের এক অনন্য নজির স্থাপন করলেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামের একদল ব্রাজিল সমর্থক।

প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন উজাড় করে দিতে তারা তৈরি করেছেন ৬৫০ হাত দীর্ঘ এক বিশাল ও দৃষ্টিনন্দন পতাকা।

উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো উত্তরপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্রাজিল সমর্থকদের যৌথ উদ্যোগে এই বিশাল পতাকাটি তৈরি করা হয়েছে।

পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা এমবি হাসান মৃধা বলেন, ‘ব্রাজিল ফুটবল দলের প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ দীর্ঘদিনের। সেই ভালোবাসা থেকেই গ্রামের যুবকদের নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের এই উন্মাদনা যেন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং পুরো জেলার ফুটবলপ্রেমীদের মাঝে একটা উৎসবের আমেজ তৈরি করে ‘

আয়োজক কমিটির সদস্য জুয়েল রানা জানান, বিশাল এই পতাকাটি তৈরি করতে প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ১৫ থান কাপড় কেটে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই পতাকা।

গ্রামের তরুণেরা নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে এলাকার ব্রাজিল সমর্থক বড় ভাই থেকে টাকা তুলে এই পতািিৈত করেছেন। কাপড় কেনা থেকে শুরু করে দরজি দিয়ে সেলাই করা এবং তা টাঙানো পর্যন্ত পুরো কাজটিই সমর্থকেরা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন।

বর্তমানে বাঁশো তিন রাস্তার মোড় থেকে শুরু করে আজিজার মোল্যার দোকান পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে ৬৫০ হাত পতাকাটি টাঙানো হয়েছে।

সবুজ আর হলুদের কম্বিনেশনে তৈরি এই পতাকাটি দেখতে এখন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। পুরো এলাকায় এখন বইছে এক উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান, কবির মোল্যা, ইমন, রাসেল, সেলিম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে যুবসমাজের এমন ঐক্য এবং সুস্থ বিনোদন সত্যিই প্রশংসনীয়।

বিশ্বকাপ শুরু হতে কিছুদিন বাকি থাকলেও বাঁশো গ্রামের এই ব্রাজিল ভক্তরা উন্মাদনার মধ্য দিয়ে জানান দিচ্ছে ‘এবার বিশ্বকাপ ব্রাজিল নেবে’।

ব্রাজিল সমর্থক ও স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এত বড় পতাকা দেখে চোখ জুড়িয়ে গেল। অনেকেই যাওয়ার পথে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন। পুরো এলাকা যেন মিনি ব্রাজিলে পরিণত হয়েছে।

এদিকে, ব্রাজিলের এই বিশাল পতাকার জবাবে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরাও বসে নেই। নাহিদ হাসান নামে এক আর্জেন্টিনাভক্ত রসিকতা করে বলেন, 'পতাকা যতই বড় হোক, কাপ কিন্তু আমরাই নেবো।’

তবে তারা ব্রাজিলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)