যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি প্রেডিকশনে জয়ী হলেন জনি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:৩০ এ এম
সুবর্ণভূমি প্রেডিকশনে জয়ী হলেন জনি

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে দিতে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজন করেছে বিশেষ ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতা। এই আয়োজনের সপ্তম দিনে সঠিক অনুমান করে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়েছেন এম জে জনি নামে এক পাঠক/দর্শক।

গত রোববার (২১ জুন) রাত ১১টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজে সপ্তম পর্বের প্রেডিকশন ফটোকার্ডটি প্রকাশ করা হয়। এবারের বিষয় ছিল ‘আর্জেন্টিনা বনা অস্ট্রিয়া’ ম্যাচ। প্রশ্ন ছিল, ফলাফল কী হতে পারে?

নির্ধারিত নিয়ম মেনে অনেক পাঠক ও দর্শক এই প্রতিযোগিতায় অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী এম জে জনিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেডিকশনে অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলি

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন রাত ১১টায় সুবর্ণভূমির ফেসবুক পেজে নতুন ম্যাচের প্রেডিকশন পোস্ট করা হয়। প্রতিদিনের নির্ধারিত খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উত্তর দেওয়ার সুযোগ থাকে।

খেলা শেষ হওয়ার পর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করার প্রয়োজন হতে পারে।

পাঠক ও ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে দিতে সুবর্ণভূমির এই আকর্ষণীয় আয়োজন বিশ্বকাপ চলাকালে জুড়ে অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)