যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি স্টুডিওতে কুইজ বিজয়ী শিশু শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৯:৪৪ পিএম
সুবর্ণভূমি স্টুডিওতে কুইজ বিজয়ী শিশু শিক্ষার্থী

মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, দশম পর্বের কুইজ বিজয়ী জেরিন আফরিন এবং একাদশ দিনের কুইজ বিজয়ী সাইফান বিন ইয়াসিন আদিয়াত। সাইফান মাত্র আট বছর বয়সী। বাড়তি চাহিদাসম্পন্ন এই শিশুটি যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং যশোর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা সুবর্ণভূমি স্টুডিওতে ক্রীড়ালেখক তসলিম শিমুলের উপস্থাপনায় ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি শোতে অংশ নেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান শিমুল, ভিডিও এডিটর মনিরুল ইসলাম মিশা, মামুনুর রশীদ সাজু এবং তৃতীয় দিনের কুইজ বিজয়ী ফাহাদ ফারদিন।

পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সুবর্ণভূমির এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

পাঠকদের ফুটবল আনন্দ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সুবর্ণভূমির এই আয়োজন। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত কুইজ ও প্রেডিকশন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)