যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১২:৩২ পিএম
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিল যখন গোলের জন্য সংগ্রাম করছিল, তখন অনেক ভক্ত–সমর্থকের চোখ ছিল বেঞ্চের দিকে। অপেক্ষা, কখন মাঠে নামবেন নেইমার? তবে শেষ মুহূর্তের গোলে জেতা ম্যাচে আজ আর মাঠে নামা হয়নি নেইমারের।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো।

তখন ১–১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চে রেখে দেওয়া হয় বলে জানান আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত ম্যাচে তা প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২–১ গোলে জয় এনে দেন।

ম্যাচ শেষে ‘কাজ’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো।

কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি। কারণ, তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।’

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয় দলের কৌশল এবং খেলোয়াড়ে পরিবর্তন আনেন আনচেলত্তি। যা শেষ পর্যন্ত কাজেও লেগেছে।

দলের শক্তিমত্তার প্রশংসা করে এই ইতালিয়ান কোচ বলেন, ‘আমাদের দলে অনেক বিকল্প আছে। বেঞ্চে যেমন, মাঠেও তেমনি। খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো খেলছে, আবার দল হিসেবেও দারুণ সমন্বয় দেখাচ্ছে।’

কষ্টার্জিত এই জয়কে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন ব্রাজিল কোচ, ‘ম্যাচটি ছিল খুবই কঠিন। জাপানকে হারানো সহজ নয়। তারা গোছানো দল, খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটে পড়েছেন কাসেমিরো ও লুকাস পাকেতা। আনচেলত্তি জানান, এ দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। এ জন্য অন্তত আগামীকাল (আজ মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)