যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পেলেকে পেছনে ফেললেন হ্যারি কেইন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৫:৪৮ পিএম
পেলেকে পেছনে ফেললেন হ্যারি কেইন

বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়া ইংল্যান্ডকে একাই টেনে তুলেছেন অধিনায়ক হ্যারি কেইন। ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের ঐতিহাসিক রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন থ্রি লায়নসের নেতা।

মঙ্গলবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। দুটি গোলই করেন কেইন।

এর মাধ্যমেই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৩-তে নিয়ে গেলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেললেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড।

১৩ গোল নিয়ে বর্তমানে তিনি ফরাসি কিংবদন্তি জাস্ট ফনটেইনের পাশে বসলেন। বিশ্বকাপ ইতিহাসে তার সামনে এখন রয়েছেন মাত্র পাঁচজন: লিওনেল মেসি ১৯, কিলিয়ান এমবাপে ১৮, মিরোস্লাভ ক্লোজে ১৬, রোনালদো নাজারিও ১৫ এবং গার্ড মুলার ১৪ গোল নিয়ে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও কেইন এখন শীর্ষের দিকে রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)