সাতক্ষীরা প্রতিনিধি
ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ব্যাংকারস অ্যাসোসিয়েশন।
প্রতিযোগিতাপূর্ণ এবং উপভোগ্য ম্যাচে ব্রাজিল ৭-১ গোলে আর্জেন্টিনা দলকে পরাজিত করে।
চমৎকার এ আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি, জনতা ব্যাংক বাঁকাল শাখার ম্যানেজার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, আল আরাফাহ ব্যাংক কর্মকর্তা কবির উদ্দীন, কার্যকরী সভাপতি, অগ্রণী ব্যাংকের ডিজিএম জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক, আল আরাফাহ ব্যাংকের মো. দিদারুল আলম খান জনি, সোনালী ব্যাংক বুধহাটা শাখার ম্যানেজার ফরহাদ হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, মো. আব্দুল্লাহ, জিএম আবু সায়েম, শেখ কামরুজ্জামান, আখতারুজ্জামান কাজল, দেবব্রত বিশ্বাস দেবু, জসীম উদ্দীন, জনতা ব্যাংক কর্মকর্তা গোপালচন্দ্র গাইন, মাগফুর রহমান, মো. কামরুজ্জামান, বিশ্বনাথ দেবনাথ, অমিত কুমার ঘোষ, কাজল সরকার, নরেশ বিশ্বাস, সঞ্জয় সরকার, ধর্মদাশ সরকার তাহারুল ইসলাম, রিয়াজুল ইসলাম, গোবিন্দ ঘোষ, শফিকুল ইসলাম বিশ্বজিৎ, আজমল হোসেন, নরেন্দ্রনাথ, তিতুমীর রহমার টিপু, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, কাজী মাসুদ, কামরুজ্জামান হ্যাপী, সুমন, লিমন, মিলন, রেজাসহ প্রায় দুই শতাধিক সদস্য।
রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন জিয়াউর রহমান সবুজ।
খেলায় উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণ ছিল অত্যন্ত উপভোগ্য।
খেলার শুরুতেই বক্তারা বলেন, আমাদের বাচ্চারা যাতে খেলা বা মাঠমুখী হয়, সেকারণে এ আয়োজন ।