যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:২৩ পিএম
রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালের সমীকরণই যেন মিলিয়ে দিলো যশোরের খুদে আর্জেন্টাইন দল।

ফুটবল মাঠে টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াইশেষে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপের’ শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

শনিবার জুনিয়র বিশ্বকাপ ফাইনালে শহরের আরএন রোড ক্রীড়াচক্রের মাঠে আলবেসিলেস্তা ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।

খেলা শুরুর পর থেকেই দু-দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমার্ধেই এগিয়ে নেয় দলের অধিনায়ক মাইন। তবে, আর্জেন্টিনার এই লিড বেশি সময় স্থায়ী হতে দেয়নি উরুগুয়ে। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়ের পক্ষে সমতা ফেরায় আয়াত। ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।


বিরতির পর আক্রমণভাগের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার এক হেডশটে উরুগুয়ের জাল কাঁপায় আর্জেন্টিনার খুদে ফুটবলার তাসকিন। শেষপর্যন্ত এই ২-১ ব্যবধান ধরে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।

নির্ধারিত ৪০ মিনিটের মূল ম্যাচ ছাড়িয়ে পুরো সময় জুড়েই মাঠের চারপাশে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।

খেলাশেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএন রোড ক্রীড়াচক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ বিপ্লব, ব্যবসায়ী আতাউর রহমান আতাউল্লাহ, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক ও সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন অটোসের চেয়ারম্যান এবং সুবর্ণভূমির সম্পাদক-প্রকাশক এজাজ উদ্দিন টিপু।

আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আর্জেন্টিনার মাহিন হোসেন রায়হান। এছাড়া সর্বাধিক গোলদাতা মরক্কো দলের রোহান খান, সেরা গোলরক্ষক স্পেনের মো. রেদোয়ান হোসেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)