যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ফুটবল বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৯:১১ পিএম
কালিয়ায় ফুটবল বিতরণ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় নড়াইলের কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৫টি খেলার মাঠের খেলোয়াড়দের ৭৫টি ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এসব ফুটবল বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম খেলোয়াড়দের হাতে এসব ফুটবল তুলে দেন।

এ সময় এমপি বলেন, "খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি মাদক, মোবাইল আসক্তি ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।"

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মিষ্টাংসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, "মাঠভিত্তিক খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদন ও নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে।"

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)