যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১১:৫৪ এ এম
মাগুরায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মাগুরায় তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বিশেষ করে বর্জ্য প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন যন্ত্র এবং বন্যার পূর্বাভাস দিতে সক্ষম ফ্লাড ওয়ার্নিং অ্যালার্ম দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবন দেখে আগত দর্শনার্থীরা মুগ্ধতা প্রকাশ করেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা এবং সেমিনারসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)