বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার। মেলায় একই সাথে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মেলা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে
তৈরি করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানে আরও আগ্রহী করে তুলতে হবে। আজকের এই উদ্ভাবনী শক্তিই ভবিষ্যতে দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
সভ্যতার পাপাশি বিজ্ঞানের অবদান সম্পর্কে ধারণ প্রকাশ করতে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তা জানতে ও সকলকে জানাতে বিজ্ঞান মেলার কোন বিকল্প নেই। জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের বিকল্প নেই
অনুষ্ঠানে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরেফিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।