যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০২:৪৭ পিএম
আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা

যশোরের অভয়নগরে স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করার দায়ে ‘মেসার্স এ আর ফুয়েল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদিত স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) বিক্রি করার অপরাধে মেসার্স এ আর ফুয়েলের ম্যানেজার বাপ্পা সাহা বাপ্পিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা মোতাবেক এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত স্থানে গিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ‘

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)