যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুঁজিপতিদের কাছে বারবার হেরে যায় সাংবাদিকরা

এম. আইউব

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০১:০০ এ এম
পুঁজিপতিদের কাছে বারবার হেরে যায় সাংবাদিকরা

বাংলাদেশে সাংবাদিকরা এখনো পর্যন্ত নিজ পায়ে দাঁড়াতে শেখেননি। সামনে আদৌ দাঁড়াতে পারবেন—তেমন ইঙ্গিত দেখি না। এ কারণে অনেক মেধাবী সাংবাদিক তাদের মেধার সাক্ষর রাখতে পারেন না। ফলে, শ্রমজীবী থাকাটাই তাদের জন্যে অনিবার্য রয়ে যাচ্ছে।

একজন সাংবাদিক জীবনের একটি বড় সময় গণমাধ্যমের পেছনে ব্যয় করেন। প্রথমদিকে তিনি যেকোনো একটি গণমাধ্যমে শুরু করেন কাজ। বয়স যত বাড়তে থাকে ততই অভিজ্ঞতা সঞ্চয় হয় তার। একটি সময়ে এসে কেউ কেউ নিজ উদ্যোগে গণমাধ্যম প্রকাশনার চিন্তা শুরু করেন। অনেক আগে এটি কেবল পত্রিকা প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে পত্রিকার সাথে যুক্ত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল। এই দুই ধরনের গণমাধ্যম শুরু করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন বাজারে টিকে থাকা।

এক সময় অনেকেই নেশার বশে, খ্যাতির টানে সাংবাদিকতায় আসতেন। এ কারণে কেউ কেউ পত্রিকা বের করে খ্যাতির আশায় সাংবাদিক হওয়াদের দিয়ে কোনোমতে পত্রিকা প্রকাশ করতে পারতেন। কিন্তু এখন সময় বদলেছে। এখন আর কেউ ‘বেগার’ খাটতে চায় না। বর্তমানে খ্যাতির আগে অর্থ খোঁজে সাংবাদিকতায় নাম লেখানোরা। ফলে, পত্রিকা কিংবা অনলাইন নিউজ পোর্টাল প্রতিযোগিতায় রাখা রীতিমতো দুরূহ হয়ে পড়েছে পেশাদার সম্পাদক-প্রকাশকদের।

তার উপর কালো টাকার মালিকরা তাদের অবৈধ সম্পদ কিংবা অবৈধ ব্যবসা ‘নিরাপদ’ রাখতে মিডিয়ায় ঝুঁকে পড়েছে। বিভিন্ন গ্রুপ প্রতিযোগিতা করে গণমাধ্যমের মালিক হচ্ছে। তাদের কাছে অসহায় হয়ে পড়ছে পেশাদার সম্পাদক কিংবা মালিকরা। অবৈধ টাকার কাছে পেশাদাররা হেরে যাচ্ছে বললে ভুল হবে, এক প্রকার হারিয়ে যাচ্ছে। বিকল্প উপায়ও নেই।

একজন পেশাদার সাংবাদিক যখন কোনো পত্রিকা কিংবা নিউজ পোর্টাল প্রকাশ করেন তখন তার দীর্ঘদিনের মেধা কাজে লাগান। তার লালিত স্বপ্ন দিয়ে তিল তিল করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কিন্তু একটি পর্যায়ে এসে অনেকেই রণে ভঙ্গ দিতে বাধ্য হন। কারণ বর্তমানে পত্রিকা ছাপার যে খরচ সেই খরচ বেশিরভাগ পেশাদার সম্পাদক-প্রকাশকরা জোগাড় করতে পারছেন না। পত্রিকায় আয়ের চেয়ে ব্যয় বেশি। ভালো মানের নিউজ পোর্টালের ক্ষেত্রেও তাই। ভালো মানের গণমাধ্যম করতে হলে মেধাবী সাংবাদিক দরকার। অন্যান্য বিভাগেও দক্ষ কর্মী প্রয়োজন। আর তাদের পুষতে হলে ভালো মানের সুযোগ সুবিধা দিতে হয়। যা, অনেক পেশাদারের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না।

ফলে, একটি সময়ে এসে সন্তনস্নেহে গড়া গণমাধ্যমটি টিকিয়ে রাখতে পুঁজিপতিদের দ্বারস্থ হতে হয়। এমন ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। তখন পুঁজিপতিরা অর্থ বিনিয়োগ করে ওই গণমাধ্যমটি তাদের মতো করে চালায় আর মেধাবী সাংবাদিককে কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না। এভাবে একটি সময়ে এসে সাংবাদিকদের সেই ফরমায়েশি খাটা লাগে। মৃত্যু ঘটে তার মেধা দিয়ে তৈরি একটি স্বপ্নের। এই অবস্থার সমাপ্তি ঘটবে কিনা সেটি অজানা।

লেখক: ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নতুন সকালের বার্তা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)