যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:২৬ পিএম
লোহাগড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেশ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন উপস্থিত ছিলেন।

‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উপজেলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)