যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যঞ্জন থিয়েটারের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,যশোর

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৩১ পিএম
ব্যঞ্জন থিয়েটারের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যঞ্জন থিয়েটার যশোরের উদ্যোগে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা শুক্রবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যঞ্জন থিয়েটার যশোরের সম্মানিত সহসভাপতি এস এম আবদুর রব। 

ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে এবং মঞ্জুর কাদের মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার গাঙ্গুলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি মঞ্জুয়ারা সোনালি, কবি বকুল হক এবং পৃষ্ঠপোষক এরশাদ আলী। বক্তারা শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ সংস্কৃতিচর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

যশোরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)