স্টাফ রিপোর্টার
, যশোর
গান, কবিতা, নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে নজরুল বর্ষ।
ব্যঞ্জন থিয়েটার যশোরের উদ্যোগে বুধবার বিকেলে বি সরকার মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে শিশুদের আবৃত্তি অনুষ্ঠিত হয়। এরপর সারা হাসান নিধি ও মেধা মণ্ডল গুঞ্জনের নৃত্য পরিবেশিত হয়।
কবি বকুল হক ও নজিবুর রহমানের একক আবৃত্তির পর শিল্পী মঞ্জু কাদের মঞ্জুর নেতৃত্বে ব্যঞ্জন থিয়েটারের শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। এরপর একক নজরুল সংগীত পরিবেশন করেন থিয়েটারের শিল্পীরা|
রাইসা জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু।
বক্তব্য রাখেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, সাংবাদিক এইচ এম সিরাজ, আব্দুল খালেক, মহিদুল ইসলাম প্রমুখ।