যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় দুইদিনব্যাপী মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ১০:০৮ পিএম
বাঘারপাড়ায় দুইদিনব্যাপী মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার বিরামপুরে দুইদিনব্যাপী মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর মতুয়া মিশনের উদ্যোগে বিরামপুর হরিমন্দির প্রাঙ্গণে রোববার ও সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়া গৌতম বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মতুয়া সুব্রত মালাকার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম  পাল,  অনিমেষ গাইন, অভয়নগরের প্রদীপ মণ্ডল, মিঠুন সাহা, কেশবপুরের প্রদীপ মন্ডল, সজীব বিশ্বাস, বাঘারপাড়ার সদস্য সচিব প্রকাশ সমাদ্দার  প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, মতুয়া দর্শন সাম্যবাদী মানবতাবাদী কুসংস্কার মুক্ত দর্শন এখানে কোনো উঁচু-নিচু ভেদাভেদ নেই। হরি প্রেমে যে মাতোয়ারা সে মতুয়া। গুরুচাঁদের আদর্শ বুকে ধারণ করে  সামাজিক কুসংস্কার দূর করতে শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)