যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় অপদ্রব্য মেশানো শতকেজি চিংড়ি জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

এম এ মামুন, দেবহাটা (সাতক্ষীরা)

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৩:২৬ পিএম
দেবহাটায় অপদ্রব্য মেশানো শতকেজি চিংড়ি জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটায় অপদ্রব্য মেশানো (পুশ করা) চিংড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জব্দকৃত চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য সংশ্লিষ্ট আইন প্রয়োগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, খুলনার এফআইকিউসি ইন্সপেক্টর আলমগীর হোসেন, দেবহাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাসসহ দেবহাটা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ী সুজন ও নজরুল ইসলামের পুশকৃত ১০০ কেজি অপদ্রব্য মেশানো চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যাায়।

জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম জানান, রপ্তানিযোগ্য চিংড়ির গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)