যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে নেশাগ্রস্ত ট্রাকচালকের এক মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১১:২৩ এ এম
অভয়নগরে নেশাগ্রস্ত ট্রাকচালকের এক মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক ট্রাকচালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন বুইকারা গ্রামের রেজাউল মোড়ল ও সাফিয়া বেগমের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মাদক সেবনের পর মাতলামি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় সাজ্জাদ হোসেন নামের এক ট্রাকচালককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)