যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০১:৪৯ পিএম
যশোরে এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় এক কোটি দশ লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ ফারুক (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার (চারটি পূর্ণ ও একটি আংশিক) উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে সোনা সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য এত কোটি দশ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা আলামতের মোট মূল্য ধরা হয়েছে এক কোটি দশ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)