স্টাফ রিপোর্টার
, যশোর
কাজী ফার্মস লিমিটেডের পরিচয় ব্যবহার করে ভূষি সরবরাহের নামে চুয়াডাঙ্গার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩৪ লাখ ১৯ হাজার টাকা প্রতারণার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার (৫ আগস্ট) এই মামলা দায়ের করেন তিনি।
মামলার বাদী চুয়াডাঙ্গার ব্যবসায়ী মানিক কুমার আগরওয়াল অভিযোগ করেন, অজ্ঞাত প্রতারকরা নিজেদের কাজী ফার্মসের পরিচালক ও ম্যানেজার পরিচয় দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে তার প্রতিষ্ঠান মেসার্স আর এস ইন্টারন্যাশনাল থেকে একাধিক চালানে গমের ভূষি সরবরাহ নেয়।
পরে পণ্যের মূল্য, পরিবহন ভাড়া, সিকিউরিটি মানি ও ভ্যাটের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা আদায় করে।
তিনি যশোরে কাজী ফার্মসের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানটি কোনো ধরনের ভূষির অর্ডার দেয়নি এবং ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও তাদের কোনো কর্মকর্তা বা পরিচালকের নয়। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।