যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে রিকশা থামিয়ে নারীর ব্যাগভর্তি টাকা ছিনতাই!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:০৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৩:০৫ পিএম
যশোরে রিকশা থামিয়ে নারীর ব্যাগভর্তি টাকা ছিনতাই!

যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা মোড়ে এক নারীর কাছ থেকে এক লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে টাকাভর্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে।

ভুক্তভোগীর স্বামী ও যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে গোলাম রব্বানী লাল্টু জানান, তার শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামে।

বুধবার সন্ধ্যায় তার স্ত্রী রোজিনা খাতুন ও মা জামিলা খাতুন এক লাখ ৮৩ হাজার টাকা নিয়ে রিকশাযোগে দামুদরপুর থেকে বাহাদুরপুরের বাড়িতে ফিরছিলেন। টাকাগুলো রোজিনা খাতুনের ভ্যানিটি ব্যাগে ছিল।

গোলাম রব্বানী লাল্টু জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা যশোর-মাগুরা সড়কের লেবুতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে রিকশার গতিরোধ করেন।

তারা রোজিনা খাতুনের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাভর্তি ভ্যানিটি ব্যাগটি কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান গোলাম রব্বানী লাল্টু।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)