যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী 'বোমা হোসেন' গ্রেপ্তার, ককটেল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:৫২ পিএম
মেহেরপুরের শীর্ষ সন্ত্রাসী 'বোমা হোসেন' গ্রেপ্তার, ককটেল উদ্ধার

দুটি হত্যা, দুটি বিস্ফোরক, একটি অস্ত্রসহ সাতটি মামলার পলাতক আসামি মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে 'বোমা হোসেন’কে কুমিল্লার লাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোরশেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ইতিপূর্বে উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুগুলোর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সন্ধান পায় পুলিশ। পরে তার অবস্থান শনাক্ত করে কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর হোসেন আলীর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাংনীর পূর্ব মালসাদাহে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো জায়গা থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, হোসেন আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় সদস্য।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)