যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে লীগের তিন নেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৪:৫৯ পিএম
অভয়নগরে লীগের তিন নেতা গ্রেপ্তার

নাশকতা ও ধ্বংসাত্মক পরিকল্পনার অভিযোগে যশোরের অভয়নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)। তিনি ওই ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের আবু তালেব শেখের ছেলে।

এছাড়া আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভাটপাড়া গ্রামের মৃত আয়তাল হক এবং নিয়ামুল শেখ একই গ্রামের আলম শেখের ছেলে।

পুলিশ জানায়, নাশকতা ও ধ্বংসাত্মক পরিকল্পনার অভিযোগে শুক্রবার মধ্যরাতে উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আলমগীর হোসেন ও নিয়ামুল শেখকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার ভোরে নড়াইল জেলা থেকে নওয়াপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস সালাম ওরফে রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ও নিষিদ্ধ যুবলীগের ওয়ারেন্টভুক্ত পলাতক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)