যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশেষ অভিযানে কেশবপুরে আটক ৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:০৫ এ এম
বিশেষ অভিযানে কেশবপুরে আটক ৫

বিশেষ অভিযান চালিয়ে যশোরের কেশবপুর পুলিশ চিহ্নিত সন্ত্রাসী জিএম কবিরসহ পাঁচজনকে আটক করেছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওসি রেকসোনা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কেশবপুর বায়সা গ্রামের আব্দুল দবিরের ছেলে হাতুড়ি বাহিনীর সদস্য জিএম কবিরকে (৩৫) তার বাড়ি থেকে আটক করেন। তার নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এরপর উপজেলার গোবিন্দপুর গ্রামের আমিন উদ্দীনের ছেলে নুর ইসলাম (৬৫), সরসকাটি গ্রামের সোবাহান মোল্যার ছেলে আব্দুল হান্নান (৪৮), গৌরিঘোনা গ্রামের বাবর আলির ছেলে আবু সাইদ (৩৬) এবং একজন নারীকে আটক করা হয়।

আটককৃতদের নামে থানায় নিয়মিত মামলাসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, বিশেষ অভিযান চালিয়ে আটক পাঁচজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)