স্টাফ রিপোর্টার
, যশোর
মসজিদের ইমাম হিসেবে রাজধানীতে কর্মরত ব্যক্তি বাড়িতে ফির দেখেন, তার ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার, সিলিং ও স্ট্যান্ড ফ্যান, সেলাই মেশিন, কম্বল, রান্নাঘরের তৈজসপত্র কিছুই অবশিষ্ট নেই। ঘর পুরো সাফ করে দিয়ে গেছে চোর।
ঢাকায় পুলিশ হেড কোয়ার্টার্স জামে মসজিদের ইমাম কাজী সাজিদুর রহমানের বাড়ি যশোর সদরের ঝুমঝুমপুর গ্রামে।
চুরির ঘটনায় কোতেয়ালি থানায় মামলা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) কাজী সাজিদুর রহমান অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, মাস পাঁচেক আগে তিনি সপরিবারে ঢাকায় চলে যান। ঝুমঝুমপুরের বাড়িতে দেখভালের কোনো লোক নেই। গত ১৮ আগস্ট সকালে তার চাচাতো ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, বাড়ির স্টিলের গেট খোলা। পরদিন তিনি যশোরে এসে দেখেন, বাড়ির ভেতরে জিনিসপত্র এলোমেলো। ঘরের মধ্যে থাকা ফ্রিজের কমপ্রেসার, দুটি আলমারিতে থাকা ৫০ হাজার টাকা মূল্যের মালামাল, ছয়টি সিলিং ও একটি স্ট্যান্ড ফ্যান, একটি সেলাই মেশিন, ১১টি বিদেশি কম্বল, এক লাখ টাকা মূল্যের কিচেন সামগ্রী, জানালার থাইগ্লাস, চুলাসহ একটি গ্যাস সিলিন্ডার এবং একই লাগেজের মধ্যে থাকা জমির দলিলসহ বিভিন্ন কাগজপত্র নেই।
তারা বাড়িতে না থাকায় বিভিন্ন সময় ওই মালামাল অজ্ঞাত চোর বা চোরচক্র চুরি করে নিয়ে গেছে।