যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ত্রীকে মুম্বাইয়ের পতিতালয়ে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:১৬ এ এম
স্ত্রীকে মুম্বাইয়ের পতিতালয়ে বিক্রির অভিযোগ

বিয়ে করে স্ত্রীকে ভারতের মুম্বাই শহরের একটি পতিতালয়ে বিক্রির অভিযোগে যশোরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ আদালতে দায়ের করা পিটিশন শনিবার কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।

মামলাটি করেন যশোর শহরতলী রাজারহাট এলাকার আবু তালেবের স্ত্রী ফরিদা খানম।

আসামি করা হয়েছে, যশোরের অভয়নগরের হিদিয়া গোপীনাথপুর খাঁ বাড়ির মফিজ আলী খানের ছেলে রাব্বানী খানকে।

এজাহারে ফরিদা খানম উল্লেখ করেছেন, ২০২২ সালে ১১ জুলাই তারা মেয়ের (২৬) সাথে আসামির বিয়ে হয়। আসামি রাব্বানী প্রায় সময় ভারতে যাতায়াত করতো। গত ২২ মে রাব্বানী ও তার মেয়ে বাড়িতে আসে এবং বলে তারা ভারতে বেড়াতে যাবে। আবার ফিরে আসবে। তার মেয়ে নিরক্ষর। তিনি অনুমতি দেন।

গত ২৫ জুলাই তার মেয়ে মুম্বাই থেকে একটি মোবাইলফোনে জানায়, তাকে সেখানকার একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর ২৮ জুলাই রাব্বানী দেশে ফেরে। মেয়ের কথা জিজ্ঞাসা করতেই সে বলে, সে এক সপ্তাহ পর ফিরবে। কিন্তু মেয়ে আর ফেরেনি।

গত ২ আগস্ট রাব্বানীকে তার বাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে মেয়ের কথা জিজ্ঞাসা করতেই বলে, ‘তার মেয়েকে ভারতে বিক্রি করে দেওয়া হয়েছে। কিছু পারলে করে নিস।' এই কথা শোনার পর তিনি হতবাক হয়ে যান। পরে পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে তিনি আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশ নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)