যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে অস্ত্র-গুলিসহ তিনজন আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৩:৩৪ পিএম
অভয়নগরে অস্ত্র-গুলিসহ তিনজন আটকের দাবি

যশোরের অভয়নগরে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মো. মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে তিনজনের দেহ তল্লাশি করা হয়। এ সময় আলামিন শেখের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)