যশোর, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, যুবককে পুলিশে সোপর্দ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৮:৩১ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, যুবককে পুলিশে সোপর্দ

নড়াইলের লোহাগড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে এস এম রবিউল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত রবিউল ইসলাম উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য পোস্ট করেন।

জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউলকে আটক করেন। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নামে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ আরও জানিয়েছে, ফেসবুকে করা মন্তব্যের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)