যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:০২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫৮ পিএম
সাতক্ষীরায় শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় রওশন শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আদালতের দায়িত্বশীল সূত্র জানায়, ২০২৫ সালের ২৩ মে পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করেন কামরুল শেখ।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে একই বছরের ৬ আগস্ট আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচারের জন্য চলতি বছরের ১২ এপ্রিল সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার বিচারকাজে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)