যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:৪৩ পিএম
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জি এম গোলাম হুসাইন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।

আসামি গোলাম হুসাইন উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বরণডালি গ্রামের শেখ আনসার আলীর ছেলে।   

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সে আগে অভিযুক্ত গোলাম হুসাইনের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পড়তো। তিন বছর ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি করতেন।   

গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিসকক্ষে ডেকে নেন। অফিসে কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন প্রধান শিক্ষক। পরবর্তীতে ছাত্রী বিষয়টি কান্নাকাটি করে তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে পারেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিলেও আইনগত কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি এ মামলা করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)