যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিসি ক্যামেরা চুরির সাথে জড়িত সন্দেহে দুজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:০০ পিএম
সিসি ক্যামেরা চুরির সাথে জড়িত সন্দেহে দুজন আটক

যশোর শহরতলীর বিরামপুর কালীতলা এলাকা থেকে তিনটি সিসি ক্যামেরা চুরির ঘটনায় দুজনকে আটকের দাবি করেছে উপশহর পুলিশ ক্যাম্প। এ সময় চুরি হওয়া সিসি ক্যামেরাগুলো উদ্ধার করা হয়েছে।

আটক দুজন হলেন বিরামপুর কালীতলার জাফর শেখের ছেলে মোহন শেখ ও একই এলাকার গোলাম সাদেক খানের ছেলে মোহাম্মদ আলী।

এ ঘটনায় বাড়ির মালিক আরিফুর রহমান বাদল কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আরিফুর রহমান বাদল সিসি ক্যামেরাগুলো পরীক্ষা করে ঘুমাতে যান।

পরদিন ৩০ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ক্যামেরাগুলো বন্ধ দেখতে পেয়ে বাইরে গিয়ে তিনি দেখতে পান, ছাদে থাকা দুটি এবং বৈদ্যুতিক খুঁটিতে থাকা একটি ক্যামেরা নেই। পরে এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন।

পুলিশ জানায়, পরবর্তীতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ আলী ও মোহন শেখকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আটক দুজন বিভিন্ন বাড়ি থেকে এসির তার ও পাইপ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মোহাম্মদ আলী ও মোহন শেখকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)