যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ পিএম
যশোরে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মামলায় রইস ইসলাম লাবীব (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাবীব বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের জহুরুল ইসলাম বিপুলের ছেলে এবং পৌর ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে যশোর শহরের জেল রোড এলাকা থেকে বাঘারপাড়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যশোর শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একদল আসামি একত্রিত হয়ে লালদীঘির পশ্চিম পাশে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

এ সময় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিভিন্ন কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং পরে একাধিক বোমা মারা হয়। এতে সেখানে থাকা কয়েকজনের জীবনহানির আশঙ্কা তৈরি হয়।

পুলিশের দাবি, মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে লাবীবও একই উদ্দেশ্যে ঘটনায় সম্পৃক্ত ছিলেন। তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা ও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লাবীবকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ প্রতিবেদনে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)