যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ইয়াবাসহ আটক তিন যুবক

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৩৪ পিএম
কালিয়ায় ইয়াবাসহ আটক তিন যুবক

কালিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- লাদেন শেখ (২৩), রাজিব শেখ (৩১) ও মোক্তার মোল্যা (২৩)।

বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলপাটি ও বুড়িখালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শীতলপাটি এলাকার সাকু শেখের ছেলে লাদেন শেখকে তার নিজ বাড়ির উঠান থেকে সাত পিস ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের বুড়িখালি এলাকার মনা শেখের ছেলে রাজিব শেখকে নিজ ঘরে প্যাকেটজাত করার সময় ৩৮ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে একই এলাকার ইদ্রিস মোল্যার ছেলে মোক্তার মোল্যাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)