যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপিনেতার নেতৃত্বে হামলার চেষ্টা, সাতজন হাসপাতালে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৯:৫৭ পিএম
বিএনপিনেতার নেতৃত্বে হামলার চেষ্টা, সাতজন হাসপাতালে

বিএনপিনেতার বিরুদ্ধে শ্যামনগরে জয়ন্ত মন্ডল ও মিলন মন্ডল নামে দুই যুবকের বাড়িতে হামলাচেষ্টার অভিযোগ উঠেছে। ওইসময় সাতজন কমবেশি আহত হন।

বিএনপিনেতা সাইদুল ইসলাম ও তার ছেলে সাব্বির হোসেন রাজুর নেতৃত্বে ২৪/২৫ জন সশস্ত্র ব্যক্তি শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধুমঘাট এলাকায় ওই হামলা করে বলে অভিযোগ।

হামলাকারীদের ছোঁড়া ইটের আঘাত ও ধারালো দায়ের কোপে জয়ন্ত, জগদীশ, মিঠু, আমির হোসেন, আরিজুল, পিয়ার আলী ও মিলন আহত হন।

তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা আমির হোসেন ও পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলায় জড়িতরা ঘটনাস্থলে থাকা দু'টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

সাইদুল ইসলাম ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

মিলন মন্ডলের ভাষ্য, সম্প্রতি বিএনপিতে ফিরে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া সাইদুল ও তার ভাই বিএনপি নেতা রাশিদুল ইসলামের মধ্যে পূর্ববিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে দুই ভাই নিজেদের অনুসারীদের নিয়ে এলাকায় মহড়া দেওয়ার চেষ্টা করে।

শুক্রবার সকালে রাশিদুলের লোকজনের উপর হামলার জন্য সাইদুল প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে জয়ন্তসহ তাকে ডেকে পাঠান। কিন্তু তারা রাশিদুলের বিপক্ষে লাঠি ধরতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে দুপুরের দিকে সাইদুল ও তার ছেলের নেতৃত্বে হামলার চেষ্টা চলে। ইটপাটকেল নিক্ষেপ করে তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্তসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

সাইদুল ইসলাম জানান, তাদের ওপর হামলার চেষ্টা করায় এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তোলে। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দু'চারজন আহত হলেও মারাত্মক কিছু না।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আহতদের হাসপাতালে ভর্তির পাশাপাশি দু'জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধারে পুলিশ গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)