যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে নারী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০২:৪২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:০৩ পিএম
যশোর হাসপাতালে রোগীর টাকা চুরির অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে এক রোগীর ব্যাগ থেকে ১২ হাজার টাকা চুরির অভিযোগে শিল্পী নামে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আটক শিল্পী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্ব ব্যাপারিপাড়ার হাসিবুরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর শহরতলীর নওদা গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী মোছাম্মদ শেখা (৩০) চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে শিল্পীর বিরুদ্ধে। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তাকর্মীরা শিল্পীকে আটক করে রাখেন এবং বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)