যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালে দুই দালাল আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:০১ পিএম
যশোর জেনারেল হাসপাতালে দুই দালাল আটক

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সময় দুই দালালকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মারুফ (৫৫) এবং শহরতলীর বিরামপুর নোয়াপাড়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫৫)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কমিশন নিতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

হাসপাতাল সূত্র আরও জানায়, এর আগেও দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে তাদের আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরও তারা একই কর্মকাণ্ডে জড়িত থাকায় মঙ্গলবার তাদের আবারও আটক করা হয়।

ঘটনার পর বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)