যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:১৮ পিএম
নাশকতা মামলায় যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গত ৩১ জুলাই রাতে শহরতলির রামনগর পিকনিক কর্নারের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে তাকে এ মামলায় আসামি করা হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের গোলাম নবীর ছেলে। তিনি ছাত্রলীগের যশোর সরকারি সিটি কলেজ শাখার প্রচার সম্পাদক।

কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, ৩১ জুলাইয়ের মিছিলে জনরায়ে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও মিছিল করার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিপ্লবকে সন্দেহভাজন আসামি করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার দৌলতদিহি গ্রাম থেকে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)