যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা নিক্ষেপ, মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:২০ পিএম
যশোরে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা নিক্ষেপ, মামলা

যশোর শহরের খড়কী এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা নিক্ষেপের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পাশে মেহেদী হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় খড়কী দক্ষিণপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—খড়কী এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন (২৬), আব্দুর রশিদের ছেলে সানি (২৫), মুজিবর রহমানের ছেলে সাকিব (৩০) এবং তহিদুল ইসলামের ছেলে তৌফিক (১৯)।

এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা মাদকদ্রব্য সেবন ও বিক্রির পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পাশে মেহেদী হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চার আসামিকে শনাক্ত করা হয়। ফুটেজে তাদের বোমা বহন ও নিক্ষেপ করতে দেখা গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং বোমা নিক্ষেপের অভিযোগে বাদী মামলাটি করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)