যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলায় আটক, রনির চার দিনের রিমান্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৩:০৩ পিএম
সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলায় আটক, রনির চার দিনের রিমান্ড

সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলায় গ্রেপ্তার মুহিদ হাসান রনিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন রনির সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া মুহিদ হাসান রনি (২০) সাতক্ষীরা শহরতলির ইটাগাছা এলাকার ফিরোজ উদ্দিনের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মুহিদ হাসান রনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ পাওয়ার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর দিবাগত রাতে যুবদল ও ছাত্রদলের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারধর শুরু করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জাকারিয়া ছুরিকাঘাতে আহত হন। পরে তার মৃত্যু হয়।

জাকারিয়া সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ফলপ্রত্যাশী ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসান শিপনকে মঙ্গলবার ভোরে কালীগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)