মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে মাগুরায় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে একাডেমির মাগুরা কার্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশু একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।