যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসপির সাহিত্যসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:১৯ পিএম
বিএসপির সাহিত্যসভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৬৩তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ড. শাহনাজ পারভীন, কবি ও সাংবাদিক তহীদ মনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু। উপস্থাপনা করেন ভদ্রাবতী বিশ্বাস।

‘শুভ্রকাশের দোলায় কবি কাজী নজরুল ইসলামের কাব্যভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধকার গোলাম মোস্তফা মুন্না।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কবি ও গীতিকার এডিএম রতন, সুরাইয়া শরীফ, অ্যাড. মাহমুদা খানম. ডা. অমল কান্তি সরকার,  আহমেদ মাহবুব ফারুক, ডা. বদরুন নাহার খান. মো. রফি উদ্দিন প্রমুখ।

নজরুল বর্ষ উদযাপনে গত চার মাস ধরে প্রতিমাসে জাতীয় কবি নজরুল ইসলামের ওপর  একটি করে প্রবন্ধ উপস্থাপন ও পর্যালোচনা করা হচ্ছে সংগঠনটির তরফে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)